অবরুদ্ধ সময়ের কবিতা

অনলোদ্ধত ডহরের দিন

মোস্তাফিজ কারিগর
০৬ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:৩৩

অনলোদ্ধত ডহরের দিন

প্রত্নপুকুরের জল নাড়িয়ে শোল-গজারের অতলান্ত মধ্যরাত

শবগাড়ির আতঙ্কিত চাকার নিচে—অমোঘ

বরফভূমে পূর্বপুরুষের হাড়হিম দিনপঞ্জির শরীরে, যেনো—

সূর্যের কালো রক্তবিন্দু, উল্কাকারে ঝরছে

রক্তের তলান্ত কুয়ো থেকে দাঁত ভাঙা হারমোনিয়াম তুলে

ফুসফুসের বিরহ গাইতে গাইতে মানুষেরা

মেদুর মেঘ নিয়ে হেঁটে যাচ্ছে বিজনের বিলে;

ডিঙিনৌকা উড়ে উড়ে

বিলের সমস্ত আকাশে পাখিদের মতো, যূথবদ্ধ

এতোকাল পরে, রোদের ঝুঁটিতে পালক ঘষে ঘষে

মানুষের সীমান্ত পার হয়ে যাচ্ছে—মানচিত্র;

অন্ধভিক্ষুকের লাঠি হয়ে প্রতাপী ঘড়ির কাঁটারা

সন্তানের হাড় খুঁজতে খুঁজতে

জাগিয়ে তুলেছে অনলোদ্ধত ডহর।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম