অবরুদ্ধ সময়ের কবিতা

সংক্ষিপ্ত সীমানায় বসে

অহ নওরোজ
০৮ এপ্রিল ২০২০, ১৬:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৯

সংক্ষিপ্ত সীমানায় বসে

গরমের এই দিনে, শব্দহীন আবহাওয়ায়

শরীরের চারপাশে, হাওয়ার আদ্রতার চেয়ে

দ্রুত ভাঙছে স্বভাব—নুয়ে পড়ছে অভ্যাস যেন।

এই উষ্ণ দিনে শুধু মগজে ফুটছে ঘন ঘন

বেঁকে যাওয়া মৃত্যুর দৃশ্য কিংবা হীরের মতন

বয়সের কোলাহল। অথচ বাইরে রৌদ্র-দিন,

ফোয়ারার মতো যেন বাতাস বইছে অবিরাম।

দূরে কোথাও সাপেরা একটানা শামুক ভাঙছে,

বর্ষার সবুজ আভা বৈশাখী হাওয়া হয়ে যেন

বইছে পৃথিবী জুড়ে। পালিত ঘুঘুর মতো শুধু

আমরা রয়েছি বন্দি—অথচ ভেবেছি এই নীল

পৃথিবী ঘুমিয়ে আছে মানুষের হাতের বাঁধনে।

সংক্ষিপ্ত সীমানাতেই বসে, আজ থেকে জানা হোক:

অথৈ অন্ধকারে ভেসে একটা হলুদ-সাদা পেঁচা

প্রচুর আলোয় এসে দিক হারিয়ে ফেলতে পারে।

//জেডএস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম