পুরানকালের কবিতা

মুজিব ইরম
০১ মে ২০২১, ১৫:৫৭আপডেট : ০১ মে ২০২১, ১৫:৫৭

সাক্ষী থাইকো কন্যা তুমি শপথ তোমার নামে, কঠিনেরে ধরতে চাচ্ছি সরলতার
দামে। তোমার কাছে সেই কথাটি কসম খেয়ে বলি, আসমান তারা সাক্ষী রাইখ্যা
পুরান পথে চলি।

আমরা না হয় পুরান মানুষ পুরানকালের মতো, চইলতাগাছের তলায় বসে কইবো
কথা যতো। ডুমুরগাছের ছায়ায় বসে প্রাণ জুড়াবো গানে, আদর সোহাগ দিয়ো তুমি
মিষ্টি খিলিপানে।

বৃষ্টি যখন নামবে দূরে একটু সময় নিয়া, ভেটের লতা রাইন্ধো তুমি কই নাইকল
দিয়া। গাইয়ো তুমি আমার লাগি কলিজা কাটা গান, না করিও মান গো তুমি না
করিও মান।

দিয়ো দেখা কদমতলে ভাইঙ্গো তোমার আড়ি, দু’একটা লাইন তোমার জন্য যেন
বাঁধতে পারি। এই দাবিটা রাখছি বসে মন খারাপের কালে, আমার নামটি লেইখো
তোমার ফুলতোলা রুমালে।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম