ঈদ আনন্দ ২০২৩

মা, মাগো

ফয়েজ রেজা
২২ জুন ২০২৩, ০০:০০আপডেট : ২২ জুন ২০২৩, ০০:০০

মা, মাগো

ওই যে দেখো মেঘের দেশে
আমার মা খুব মিষ্টি হেসে
উড়ে যাচ্ছে,
মা কি অনেক দূরে যাচ্ছে?

ওই যে দেখো রোদের কণা
মাকে নিয়ে আলোচনা
করছে উঠোন জুড়ে,
মা কি চলে যাচ্ছে অনেক দূরে?

ওই যে দেখো নদীর জলে
নৌকাতে মা যাচ্ছে চলে
কোথায় যাচ্ছে, জানো?
ও মাঝি ভাই, আমার মাকে
আমার কাছেই আনো।

ওই যে মায়ের পায়ের ধুলো
উড়ছে যেন—শিমুল তুলো
হাওয়ায় হাওয়ায় ভাসছে,
মা কি তবে আমার কাছেই আসছে?

ওই যে দেখো ভোরের পাখি
পাখির কাছে প্রশ্ন রাখি
তোমরা যখন জাগো,
এখনো কি ডাকো—‘ওমা, মাগো’।

আমি এখন আর ছোটো নই
পাখির ঠোঁটের খড়কুটো নই
আমার কাছে বলতে পারো,
তোমরা কি কেউ মাকে ছাড়া
চলতে পারো?

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম