ঈদ আনন্দ ২০২৩

ভূতের বাবা

আবেদীন জনী
২২ জুন ২০২৩, ০১:০৫আপডেট : ২২ জুন ২০২৩, ০১:০৫

ভূতের বাবা

খিদের জ্বালায় মোটকু বাঘের ঘুরছিল খুব মাথা
একটু দূরেই একটা হরিণ খাচ্ছিল পুঁইপাতা।
হরিণ পেয়ে বাঘের কি আর সময় আছে ভাবার?
গোঁফ নাচিয়ে বলল হেসে, এই পেয়েছি খাবার!
লম্ফ মেরে ছুটল ধেয়ে সেই হরিণের দিকে
বাঘটা দেখে কাঁপল হরিণ, মুখটা হলো ফিকে।

ভাবল, আহা, স্বাদের জীবন এই তো এখন যাবে
নেই পালাবার একটু সুযোগ, দাঁতাল আমায় খাবে।
কিন্তু আমি মরার ভয়ে চুপটি কেন থাকি?
বলেই হরিণ সাহস নিয়ে মারল শরীর ঝাঁকি।
ঠোঁট বাঁকিয়ে দাঁত খিঁচিয়ে করল বিশাল হাঁ
বলল, আমি ভূতের বাবা, পারলে আমায় খা!

হরিণকে বাঘ ধরতে গিয়ে হঠাৎ গেল থেমে
ভেংচি কাটা মুখটা দেখে উঠল শরীর ঘেমে।
লাগুক খিদে, থাকব উপোস, করব না পাগলামি
ভূত খেয়ে কি পেটের পীড়ায় জান হারাব আমি?
এই বলে সেই বাঘ পালাল দৌড়ে অনেক দূরে
বুদ্ধি এঁটে বাঁচল হরিণ, মন হলো ফুরফুরে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক