ঈদ আনন্দ ২০২৩

খিচুড়ি

রোমেন রায়হান
২২ জুন ২০২৩, ০১:১৫আপডেট : ২২ জুন ২০২৩, ০১:১৫

খিচুড়ি

কে খিচুড়ি চাইছ খেতে?
এমন কেঁদে কেঁদে!
কান্না থামাও, একটু বসো
দিচ্ছি আমি রেঁধে।

রান্না করার জিনিস পাওয়া
কঠিন তোমার কাছে?
চাল রয়েছে চালকুমড়ায়,
মগডালে ডাল আছে।

হাত বাড়ালেই উনুন থেকে
দরকারি নুন পাবো
কী বললে! রান্না করার
জল বিষয়ে ভাবো?

জলপাইতে জল রয়েছে
জল নেব তার থেকে
হাত তোলো, হাত তোলো দেখি
চাইছ খেতে কে কে!

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী

বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে

কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি

সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  

করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন

খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে

ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম