ঈদসংখ্যা

সুনসান সর্প সঙ্গীত ।। অমি আক্তার

অমি আক্তার
১২ জুন ২০২৪, ১৬:২৪আপডেট : ১২ জুন ২০২৪, ১৬:২৪

পাঁজরের অগ্নীচুল্লী

স্বচ্ছ শুভ্র ধারালো ছুরির মুকুট,
ছড়িয়ে আছে প্রাণে প্রাণে।
মুকুটের ঠিকরে পড়া
দুর্গম আলোর ঝলকে,
ঝলসে যায় রঙহীন নির্মল আভা।
ঝলসানো গন্ধে
বিলুপ্তি ঘটে ফুলের মিষ্ট গন্ধের,
আর কলুষিত হয় সবুজ প্রান্তর।

অলৌকিক খাদ্যের ঘ্রাণে
প্লাবিত হয় অগ্নিচুল্লী।
চারপাশে ধ্বনিত হয়,
শব্দহীন সুনসান সর্প সঙ্গীত।

ঝলসানোর ক্রমধারায়,
নেমে আসে ইস্পাতের ন্যায় কোমলতা,
আর জড়িয়ে ধরে দুঃখের মতো খাঁটি ও সাহসী সঙ্গী!

অব্যক্ত কথা

জীবন ছায়ার ছুটিতে,
প্রকট হয় রোদের তীব্রতা।
নিকট প্রাণের আর্তনাদে
জর্জরিত হয় কোমল হৃদয়!

যে হৃদয়ে সুচ লাগেনি,
তা বিষাক্ত তীরে আহত,

ছায়ার ছুটিতে, রোদের তীব্রতায়,
মধু শুষ্ক হয়ে বাষ্প হয়।
শুভাকাঙ্ক্ষী পালিয়ে যায়।
শুভ্রোজ্জ্বল জ্যোৎস্নাও ঢাকা পড়ে,
কালো ঘন আঁধারে।
আর বিশাল প্রান্তর?
তা হয়ে আসে কবরের ঘরখানা।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান