ঈদ সংখ্যা ২০২৬

উপন্যাসে আমরা সত্য প্রকাশ করি : ইব্রাহিম নাসরুল্লাহ

অনুবাদ: ওয়াহিদ কায়সার
২৯ মার্চ ২০২৬, ১৭:১৯আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৭:১৯

"আমি মাধ্যমিক বিদ্যালয়ের শেষ বছর লেখালেখি শুরু করি; আমার বয়স তখন মাত্র তের," এক সাক্ষাৎকারে ইব্রাহিম নাসরুল্লাহ বলেছিলেন, যিনি ২০২৬ সালে নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল প্রাইজ ফর লিটরেচার পেয়েছেন। নিউস্ট্যাডকে নোবেল সাহিত্য পুরস্কারের সাথে সবসময় তুলনা করা হয়, কারণ এই পুরস্কারজয়ী অনেক লেখক, ফাইনালিস্ট অথবা জুরি পরবর্তী সময়ে নোবেল পেয়েছেন। সময়ে বয়ে চলার সাথে সাথে লেখালেখি নাসরুল্লাহর জীবনে কেন্দ্রীয় ভূমিকায় চলে আসে। আজ তাঁকে আরব বিশ্বের অন্যতম বিশিষ্ট লেখক হিসেবে বিবেচনা করা হয়।

১৯৫৪ সালে নাকবার সময় মাতৃভূমি থেকে উৎখাত হওয়া ফিলিস্তিনি বাবা-মায়ের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। জর্ডানের আম্মানে আল-ওয়েহদাত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে তিনি নিজের শৈশব কাটিয়েছেন। পরে দুই বছর সৌদি আরবে শিক্ষকতা করেন এবং বিভিন্ন সংবাদপত্রে লেখার জন্য জর্ডানে ফিরে এসে সাংবাদিক হিসেবে কাজ করেন। ফিলিস্তিনি এই লেখক তাঁর এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন কেন তিনি তাঁর উপন্যাসের সমাপ্তির দিকে "বিশেষ মনোযোগ" দেন, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির প্রতিফলন করেন এবং সেই লেখক সম্পর্কে কথা বলেন যিনি তাঁকে সত্যিই অনুপ্রাণিত করেছেন। সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন ওয়াহিদ কায়সার।

এইউসি প্রেস: কোনো অনুভূতি আপনার সেরা লেখা বের করে নিয়ে আসে?

নাসরুল্লাহ: প্রতিটি অনুভূতিই লেখালেখিতে অবদান রাখে: ভালোবাসা, শোক, রাগ, কিন্তু কেবল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেগুলো কাজের অংশ হয়ে ওঠে, নিজে একটি কাজের হয়ে ওঠে এমন না। কারণ লেখার জন্য নতুন ধারণা এবং সেগুলো সম্পর্কে সচেতনতা প্রয়োজন। সেই ধারণাগুলোকে সৃজনশীল এবং শক্তিশালী উপায়ে নতুন করে নির্মাণের জন্য শৈল্পিক ক্ষমতাও প্রয়োজন।

এইউসি প্রেস: আপনি কি আপনার উপন্যাসে কোনো রহস্য ইচ্ছা করে লুকিয়ে রাখেন, যাতে পাঠকরা তা আবিষ্কার করতে পারেন?

নাসরাল্লাহ: আমি একবার লিখেছিলাম যে "উপন্যাসে আমরা সত্য স্বীকার করি, এবং আমাদের গোপন রহস্য আমাদেরই থাকে।" হ্যাঁ, আমি আমার উপন্যাস এবং কবিতায় অনেক কিছু প্রকাশ করেছি, যা আমি বেঁচে থাকার আর অভিজ্ঞতা অর্জনের মধ্যে পেয়েছি। আমার মনে হয় পাঠক হয়তো কিছু খুঁজে বের করতে সক্ষম হবে। তবে স্কলাররা সম্ভবত আরও বেশি আবিষ্কার করবেন।

এইউসি প্রেস: আপনার উপন্যাসে আপনার নিজের অংশ কতটা আছে বলে মনে করেন?

নাসরাল্লাহ: আমাদের অভিজ্ঞতা প্রকাশিত হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত কারো চিন্তাভাবনা তাঁর রচনায়, তাঁর সংস্কৃতি এবং আবেগে উপস্থিত থাকে, ততক্ষণ লেখক তাঁর কাজে থাকেন। আমাদের লেখায় সবসময় আমাদের কিছু অংশ স্পষ্টভাবে টিকে থাকে।

এইউসি প্রেস: উপন্যাসের সমাপ্তি কীভাবে করবেন তা নিয়ে কি আপনার কখনও দ্বিধা হয়?

নাসরাল্লাহ: আমি শেষ অংশের দিকে বিশেষ মনোযোগ দেই। একটি ভালো সমাপ্তি উপন্যাসে আরেকটি মাত্রা যোগ করতে পারে এবং এটিকে অবিস্মরণীয় করে তুলতে পারে। আরেক দিক দিয়ে দেখলে, একটি খারাপ সমাপ্তি উপন্যাসের শেষ লাইনে মৃত্যুর ঘণ্টা বাজাতে পারে।

এইউসি প্রেস: আপনার জীবনের মূলমন্ত্র কী?

নাসরাল্লাহ: আমি চ্যালেঞ্জগুলোকে উপলব্ধি করি। যখন আপনি নিজেকে কঠিন পরিস্থিতিতে খুঁজে পান, তখন ঘৃণা না করে বরং উদারতা আর সাফল্যের অনুভূতি দিয়ে সেগুলো কাটিয়ে ওঠাটা হচ্ছে গুরুত্বপূর্ণ।

এইউসি প্রেস: যদি আপনাকে একটি স্বপ্ন বাস্তবে পূর্ণ করার সুযোগ দেওয়া হয় তাহলে সেটা কি হবে, আর কেন?

নাসরাল্লাহ: আমার একটি উপন্যাসকে চলচ্চিত্রে রূপান্তরিত করা এবং এটি পরিচালনা করা।

এইউসি প্রেস: আপনার মতে কোন লেখকের বই আপনি লিখতে চাইতেন এবং কেন?

নাসরাল্লাহ: আমি হোসে সারামাগোকে অনেক পছন্দ করি। কারণ তাঁর লেখা এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে অত্যন্ত সুন্দর এবং মৌলিক ধারণা উপস্থাপন করে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের