রোয়ানু দুর্গতদের মাঝে সন্ধানীর মেডিক্যাল ক্যাম্পিং

মেহেদী তারেক, গণ বিশ্ববিদ্যালয়
০৪ জুন ২০১৬, ১৫:০৪আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:১০
image

সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এবং সন্ধানীর সকল ইউনিটের সহযোগিতায় ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্পিং এবং বিনামূল্যে ত্রাণ ও ঔষধ বিতরণ করা হয়। ১ জুন কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত কুতুবদিয়াপাড়া ও সমিতি পাড়ার প্রায় ২০০ পরিবারের মধ্যে ৩ কেজি করে চাল এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়। ৩ জুন মহেশখালীর ধলঘাটায় ৩৮৬ জন ক্ষতিগ্রস্তকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধসামগ্রী দেওয়া হয়।

রোয়ানু দুর্গতদের মাঝে সন্ধানীর মেডিক্যাল ক্যাম্পিং

রোয়ানু দুর্গতদের মাঝে সন্ধানীর মেডিক্যাল ক্যাম্পিং

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল কর্তৃপক্ষও সন্ধানী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ ইউনিটের মাধ্যমে রোয়ানুতে আক্রান্তদের জন্য খাবার স্যালাইন ও ঔষধ সরবরাহ পাঠায়।

ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ জাহারুল হোসেন খান,সাধারণ সম্পাদক মো: শিবলী শাহরিয়ারসহ কেন্দ্রীয় উপদেষ্টাবৃন্দ।

কক্সবাজারে সন্ধানী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ইউনিট এবং মহেশখালীতে সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট ক্যাম্পিং এবং ত্রাণ বিতরণে স্থানীয়ভাবে সহায়তা করে।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের