ইউল্যাবে মিট দ্য এডিটর

‘সাংবাদিকতা কঠোর পরিশ্রমের জায়গা’

সাদ্দিফ অভি, ইউল্যাব প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৮:৫২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২২:৩৯

মিট দ্য এডিটর

 বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট(এম এস জে) এর উদ্যগে অনুষ্ঠিত হল ‘মিট দ্যা এডিটর’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টুয়েন্টি ফোর.কম এর প্রধান সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতেই এম এস জে বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আসিউজ্জামান প্রধান অতিথির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।

এরপর ড. মোবাশ্বের হাসান তার সাথে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সাংবাদিকতা কঠোর পরিশ্রমের জায়গা, এখানে যে পরিশ্রম করতে পারবে সেই টিকে থাকতে পারবে। এ প্রসঙ্গে তিনি হলি আর্টিজানের হামলার কথা তুলে ধরেন। সে রাতে কোনও সংবাদকর্মীই বাসায় ঘুমিয়ে কাটাননি। পরপর কয়েকদিন টানা কাজ করেছেন। তিনি নিজেও সারারাত নিউজরুমে ছিলেন বলে জানান।

অনলাইন সাংবাদিকতা প্রসঙ্গে তিনি প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলেন। জানান, টাইপরাইটারের যুগে তিনি টাইপরাইটার সঙ্গে নিয়ে ঘুরতেন। সাম্প্রতিক জরিপগুলোতে তিনি দেখেছেন পাঠক সবচেয়ে বেশি বাংলানিউজ পড়ছেন ফোন থেকে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়াটাও সাংবাদিকতা।

তিনি আরও বলেন, একটি সংবাদমাধ্যমকে এই প্রতিযোগিতার বাজারে স্থান করে নিতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ কর্মী বাহিনী আর দক্ষতার সঙ্গে সে কর্মীদের পরিচালনা করার বিষয়টিও জরুরি।

সম্প্রতি চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তার এর স্ত্রী মিতু হত্যাকাণ্ড বিষয়ে তার প্রতিষ্ঠানের প্রকাশিত সংবাদ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যে সংবাদ পেয়েছিলাম, দ্রুত তাই প্রকাশ করার চেষ্টা করেছিলাম।’

আলমগীর হোসেন বিশ্বের শতাধিক দেশে ঘুরে, বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট কাভার করে, আর বিশ্বের প্রধান প্রধান সংবাদপত্র টেলিভিশন রেডিওর সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তার ভিত্তিতে অর্জিত অভজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ইউল্যাবে আলমগীর হোসেন

ভবিষ্যতের সংবাদ মাধ্যম কেমন হবে এমন প্রসঙ্গে  তিনি বলেন, একসময় লন্ডন টাইমস, সানডে টাইমস বড় আকারে বের হতো। এখন সেগুলো ট্যাবলয়েড হয়ে এসেছে। একই অবস্থা সানডে টাইমসের। এসবই আরও সহজ করে তোলার জন্যেই অনলাইনে চলে আসছে।

এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্রেকিংয়ের ক্ষেত্রে দ্রুততা এবং নির্ভুল সংবাদ পরিবেশনকেই অধিক গুরুত্ব দেই।  সেসময় তিনি আর্ন্তজাতিক গণমাধ্যমে ব্যবহৃত ‘আশঙ্কা’ শব্দটির ব্যবহার প্রসঙ্গে বলেন। যেকোনও দুর্ঘটনার পরেই এই হতাহতের আশঙ্কা করা হয়। পরে সেটি সত্যি না হলে ব্যাখ্যা দেওয়ার একটি রীতিও চালু হয়েছে সাংবাদিকতায়।  

যেখানে সেখানে গড়ে ওঠা কাট-কপি- পেস্ট ভিত্তিক অনলাইন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো যদি আমরা না পড়ি তাহলেই সেগুলো ঝরে পড়বে। যেভাবে তৈরি হচ্ছে সেভাবেই হারিয়ে যাবে।

 ইউল্যাবের এক শিক্ষার্থী তাকে প্রশ্ন করেন, একটির পর একটি ইস্যু এসে পুরানো ঘটনাকে ধামাচাপা দিচ্ছে, মিডিয়াও নতুন ইস্যু নিয়ে মেতে উঠছে। গণমাধ্যম কি তাহলে জনসাধারণের ভাবনাকে প্রভাবিত করছে? – এমন প্রশ্নের জবাবে আলমগীর হোসেন বলেন, এজন্য দরকার ফলোআপ সাংবাদিকতা। আজকের ঘটনা আজকেই লিখতে হবে, তবে তিনদিন পর সেটিকে ফলোআপ হিসেবে দিতে হবে যাতে পাঠক ভুলে না যায়।

এম এস জে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ড. জুড প্রধান অতিথির হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে ইউল্যাব এর এম এস জে বিভাগ প্রত্যকে সেমিস্টারেই এ অনুষ্ঠান আয়োজন করে থাকে।

/এফএএন/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক