প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পাট নিয়ে বিশেষ সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২১

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স হলে ‘দি প্রসপেক্ট অব জুট জিওটেক্সটাইলস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জনাব এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার জনাব আবুল কাশেম মোল্লা, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান এবং জীববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. এ. জে. এম. ওমর ফারুক।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. এম. এম. মোস্তাফিজুর রহমান।

উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম