জাককানইবিতে শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৬:২২আপডেট : ২১ মে ২০১৭, ১৬:২৮

জাককানইবিতে শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবিরকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বুধবার মুঠোফোনের মাধ্যমে কে বা কারা ওই শিক্ষককে হত্যার হুমকি দেয়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি থেকে শিক্ষক-শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলা বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

নাট্যকলা বিভাগের প্রভাষক মো. মাজহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষে তরু শাহরিয়ার স্বর্গ, জাককানইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শুভ, জাকির ও হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আগামীকাল (সোমবার) জাককানইবি শিক্ষক সমিতি একটি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম