বিশুদ্ধ খাবার পানির অভাবে শেকৃবির প্রভোস্টের কক্ষ ভাঙচুর

শেকৃবি প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১৯:৫০আপডেট : ২৭ মে ২০১৭, ১৯:৫৬

শেকৃবিতে প্রভোস্টের কক্ষ ভাঙচুর

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলে অপর্যাপ্ত পানি সরবরাহ এবং অন্যান্য আবাসিক সুবিধা না পাওয়ার অভিযোগে প্রভোস্টের কক্ষে ভাঙচুর চালিয়েছে হলটির আবাসিক শিক্ষার্থীরা। এ সময় প্রভোস্ট, দুই সহকারী প্রভোস্ট ও ডেপুটি রেজিস্ট্রারের কক্ষের জানালার কাচ ও নামফলক ভেঙেছে শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, কবি কাজী নজরুল ইসলাম হলে পানি না থাকাটাই এখন নিয়মে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে প্রভোস্ট অধ্যাপক ড. শহীদুল ইসলাম হলে আসেন না।

তাদের অভিযোগ, প্রভোস্ট তাদের কোনও অভিযোগ আমলে নেন না।

এ ব্যাপারে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির আহম্মেদ মিথেন বলেন,‘আমাদের হলে গ্যাস ও খাবার পানির তীব্র সংকট। মাঝে মাঝে খাবার পানি থেকে ময়লা ও দুর্গন্ধ আসে। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই হলের শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। সমস্যা সমাধানে সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সমস্যা সমাধানে ওয়াসাকে পানি দিতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম