জবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

জবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৯:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। মোট পাঁচটি ইউনিটের পরীক্ষা শেষ হবে ২০ অক্টোবর। এছাড়া বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আগামীকাল (মঙ্গলবার) থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর শুক্রবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ১৬ সেপ্টেম্বর শনিবার ‘ই’ ইউনিটের (নাট্যকলা বিভাগ, সংগীত বিভাগ ও চারুকলা বিভাগ), ২২ সেপ্টেম্বর শুক্রবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ), ১৩ অক্টোবর শুক্রবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২০ অক্টোবর শুক্রবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব অনুষদে ভর্তির জন্য মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টা থেকে ৩১ আগস্ট, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এবার ৫টি ইউনিটের ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আবেদন ফি ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬ টাকা বিকাশ, সিওরক্যাশ এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.jnu.ac.bd  অথবা http://admissionjnu.info এ পাওয়া যাবে।

/এমডিপি/

সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম