কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
০৮ আগস্ট ২০১৭, ১৯:০০আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৯:০২

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার জন্মদিন পালন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সবার মাঝে মিষ্টি বিতরণ কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্ম বার্ষিকী পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের চক্রবাক ক্যাফেটেরিয়াতে উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, পরীক্ষা নিয়ন্ত্রক নির্মল চন্দ্র সাহা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হালিম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ। এছাড়াও অগ্নিবীণা হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রয়াশ কুমার মিশ্র, সাধারণ সম্পাদক মুস্তাফিজ রিমনসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো লেগে থেকে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানিদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা তার কাছেই ছুটে আসতেন। এ সময় তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে তার জন্ম।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের