ইউল্যাব শিক্ষার্থীদের জাবি পরিদর্শন

ইউল্যাব প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৮:৫৭আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:০১

ইউল্যাব শিক্ষার্থীদের জাবি পরিদর্শন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের (সিএসডি) উদ্যোগে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। সিএসডি’র পরিচালক সামিয়া সেলিম এবং গবেষণা সহযোগী জয় ভৌমিকের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের সাভারের নবীনগরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে( জাবি) নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের ক্লাসরুমের গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করার এবং জীববৈচিত্র্য রক্ষায় করণীয় কী তা জানাতে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান মিজানুর রহমান ভুঁইয়া, জাবি’র প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন এবং একই বিভাগের প্রফেসর এম মনিরুল এইচ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রকৃতিপত্রের নির্বাহী সম্পাদক মোকাররম হোসেন জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব এবং রক্ষার ক্ষেত্রে কী কী ধরনের হুমকি রয়েছে তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন