কৃষকদের বিনামূল্যে ধানের চারা দেবে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২০:৫২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:৫৬

কৃষকদের বিনামূল্যে ধানের চারা দেবে হাবিপ্রবি দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ধানের জমিতে নতুন চারা সরবরাহ করবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। এ উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে হাবিপ্রবির গবেষণা মাঠে প্রায় ৩ বিঘা জমিতে বীজ তলা তৈরির কাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি পরিদর্শনকালে উপাচার্য বন্যাদুর্গতের মাঝে চারা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জানা যায়, এই বীজতলায় উৎপাদিত বি আর-৩৪ (লেট ভ্যারাইটি) ধানের চারা প্রায় ৬০ বিঘা জমিতে লাগানো যাবে। এই চারা বন্যা নেমে গেলে এবং চারা লাগানোর উপযুক্ত হলে তা কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম, ফসল শরীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, মৃত্তিকা বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান এবং খামার তত্ত্বাবধায়ক এস এইচ এম গোলাম সরওয়ারসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিল।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের