২৮ বছরে পদার্পণ করলো শাবি

শাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৯
image
দীর্ঘ ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।  এ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
২৮ বছরে পদার্পণ করলো শাবি
 


১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও  বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। ২৮ বছরে পদার্পণ করলো শাবি
পরবর্তীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, শিক্ষা ও গবেষণায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি উন্নত ল্যাবরেটরি নিশ্চিতকরণে ও গবেষণাকার্যে বাজেট বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) ৩২০ একর জায়গায় ৩ টি বিভাগের ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
 
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম