নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

নোবিপ্রবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৮-১৯ স্নাতক (সম্মান)প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণের সময়সীমা ১৬ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আশানুরূপ আবেদন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী জানান, একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (চবি, নোবিপ্রবি, বশেমুরপ্রবি)। নোবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। আর নতুন করে দেওয়া নোবিপ্রবির সার্কুলারে ইউনিট বৃদ্ধিসহ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। সবমিলিয়ে নোবিপ্রবিতে আবেদন না করার পেছনে এই কারণগুলোকেই তুলে ধরছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বি ইউনিটের পরীক্ষা ২৬ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সি ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ডি ইউনিটের পরীক্ষা ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ই ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত। এফ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক