ইবির ভর্তি আবেদন শেষ ১০ অক্টোবর

ইবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ২০:৩৩আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২০:৩৫
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল ১০ অক্টোবর বুধবার। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এ তথ্য জানিয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সেন্টার সূত্রে জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছে ২৮ হাজার শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলাসিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ইউনিটে ১ হাজার ৩৫৬টি,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ইউনিটে ১২ হাজার ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ’সি’ইউনিটে ৪ হাজার ৬৬৯টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ইউনিটে ৯ হাজার ৭৯১টি আবেদন জমা পড়েছে। এ বছর ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন।
এদিকে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়,আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,এ বছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর,লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ- এর ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
এদিকে ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত সন্নিবেশিত ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও লিখিত উভয় অংশে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। পৌষ্য ও খেলোয়াড় কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন৩৩ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম