চবিতে হচ্ছে আইয়ুব বাচ্চুর কর্নার

চবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ২৩:২৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২৩:২৭

বাচ্চু সদ্য প্রয়াত সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে আইয়ুব বাচ্চু কর্নার করার ইচ্ছের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

শনিবার স্মৃতিচারণ করার সময়ে তিনি বলেন, বেশ কয়েকমাস আগে আমার সঙ্গে আইয়ুব বাচ্চুর কথা হয়েছিল। আমি তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। ২০১৯ সালের জানুয়ারীতে পুরো বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান করতে চেয়েছিলাম। যাতে সংগীত পরিবেশনের ব্যাপারে মত দিয়েছিলেন তিনি। কিন্তু তার গান শুনা আর হয়ে উঠলো না।

তিনি আরও বলেন,  আইয়ুব বাচ্চুর মামার কাছ থেকে আজ (শনিবার) যখন শুনলাম সে বিশ্ববিদ্যালয়কে ৬০টি গিটার দিতে চেয়েছিল। কথাটা শুনার পরপরই সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে আইয়ুব বাচ্চু কর্ণার করবো। এই বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট পর্ষদ ও দফতরকে অতিশীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বিষয়টি জানান।

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  এই কিংবদন্তী শিল্পীর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে আইয়ুব বাচ্চু কর্নার তৈরি করা হবে। যাতে পরবর্তী প্রজন্মের কাছে তার সৃষ্টি কর্ম তুলে ধরা যায়। এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় জাদুঘর ট্রাস্টি বোর্ডে একটি প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৬০টি গিটার প্রদানের ইচ্ছের কথা সাংবাদিকদের জানান আইয়ুব বাচ্চুর মামা আবদুল হালিম লোহানী।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম