রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৭:৫৬আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:০০
image

সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল (২৮ নভেম্বর) রাত ১২টায়। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১ নভেম্বর।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে ২৮ নভেম্বর
আগামীকাল রাত ১২টা পর্যন্ত তিনটি অনুষদের অন্তর্ভুক্ত মোট ৪টি বিভাগে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের পর রকেটের মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদানের পর টিএক্সএন আইডি সংরক্ষণ করতে হবে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ কর্মকর্তা রওশন আলম জানান, চলমান আবেদন আগামীকাল বুধবার শেষ হচ্ছে। এ বছর নতুন একটি অনুষদের অধীন ১টি নতুন বিভাগ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ) খোলায় আসন বেড়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫টি।
তিন অনুষদে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল বা টেলিফোন এবং সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

ভর্তি পরীক্ষার কেন্দ্র/আসন বিন্যাস, ভর্তি পরীক্ষার তথ্যবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.rub.ac.bd) পাওয়া যাবে এবং আবেদন সংক্রান্ত যেকোনও সমস্যা (admission.rub.ac.bd) ওয়েবসাইটে জানানো হবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম