ইবিতে নতুন বর্ষের ক্লাস শুরু

ইবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩২
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের (স্নাতক) ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৩৩টি বিভাগে পৃথক পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। তবে কিছুটা ব্যতিক্রমী আয়োজন ছিল অর্থনীতি বিভাগে। বিভাগীয় বরণ শেষে বিভাগের শিক্ষার্থী ও ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের সহযোগিতায় নবীনদের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী।’ দুপুর একটায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর সামনে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক আবু রায়হান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুঁইয়া, মো: মামুন, দেবাশীষ শর্মা, ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান, ছাত্রলীগ কর্মী বিপ্লব, আলামিন, পারভেজ, রিজভীসহ আরও অনেকে।

ইবিতে নতুন বর্ষের ক্লাস শুরু

এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বইগুলো সংগ্রহ করেছি। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতেই আমার এ উদ্যোগ।’

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম