ডেঙ্গু সচেতনতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্যাম্পেইন

কুবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ১৩:০১আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৭:২৭
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুকুল’ এবং বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের (বিডিএসসি) যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধনমোড়া গ্রামে এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মোহাম্মদ শামসুজ্জামান মিলকী।

ডেঙ্গু সচেতনতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্যাম্পেইন
ক্যাম্পেইনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশা ঠেকাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতার দিক-নির্দেশনা দেন সংগঠনের সদস্যরা। একইসঙ্গে বিনামূল্যে শিশুদের রক্তের গ্রুপও পরীক্ষা করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন মুকুল এর সাধারণ সম্পাদক সিয়াম চৌধুরী, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান একান্ত, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আরশাদুল ইসলাম সৌরভ। ক্যাম্পেইনটির সার্বিক সহযোগিতায় ছিল জাগরণ ফাউন্ডেশন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের