হাবিপ্রবিতে ইউজিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

হাবিপ্রবিতে ইউজিসির সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মরত শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সাথে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সামনে তারা এ মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কখনো অভিন্ন নীতিমালার আওতায় আনা যেতে পারে না। এই নীতিমালা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ধারণার পরিপন্থী। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান নষ্ট হবে।

তারা আরও বলেন, স্বায়ত্তশাসন বিরোধী বিশ্ববিদ্যালয়ের এই নীতিমালা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান বক্তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি