সোমবার থেকে নোবিপ্রবি শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি

নোবিপ্রবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মালেক উকিল হলের প্রভোস্ট ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদের উপর হামলাকারীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত না হওয়ায় আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মহসিন ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা। বিবৃতিতে আরও জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষা এই কর্মবিরতির আওতামুক্ত থাকবে। প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্বপালন করবেন। তবে সকল প্রকার পাঠদান, ক্লাসটেস্ট, প্রেজেন্টেশন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এর আগে (২ সেপ্টেম্বর) ড. ফিরোজ আহমেদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ৫ কার্যদিবসের আল্টিমেটাম দেয় এবং (৩ সেপ্টেম্বর) ক্যাম্পাসে মানববন্ধন করেন নোবিপ্রবি শিক্ষক সমিতি। কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে নোবিপ্রবি শিক্ষক সমিতি।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে আহত হন ড. ফিরোজ আহমেদ। তিনি এখন আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সন্ত্রাসবিরোধী মামলায় স্কুলছাত্র কারাগারে
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
হামের ধাক্কায় ঋণের বোঝা, চিকিৎসা ব্যয়ে বিপাকে অধিকাংশ পরিবার
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখারেজি
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে