বশেমুরবিপ্রবি’র ঘটনায় কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮
image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বশেমুরবিপ্রবি’র ঘটনায় কুবি শিক্ষার্থীদের মানববন্ধন
বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী আরেফিন রফিক ও ১৩তম ব্যাচের শিক্ষার্থী আসিফের সঞ্চালনায় মানববন্ধনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান লিখিত ব্যানারে বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ‘শিক্ষক যদি ছাত্রবান্ধব না হয় সেই শিক্ষক থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। তেমনি বশেমুরবিপ্রবি উপাচার্য থেকেও জাতি ভালো কিছু পেতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং উপাচার্যকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, ‘গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অশনি সংকেত। আমাদের সবার উচিত গোপালগঞ্জের নির্যাতিত শিক্ষার্থীদের পাশে থাকা এবং অন্যায়কে প্রতিহত করা।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি