বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ১৮:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৫৪

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিইউপি ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দুইটি ভাগে বিভক্ত এ প্রতিযোগিতার প্রথম পর্বে ইংলিশ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট অংশে ৪০টি দলের ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ইংরেজি ভাগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ২য় স্থান অর্জন করে।

বিইউপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দ্বিতীয় ভাগে বাংলা এশিয়ান পার্লামেন্টারি বিতর্কে ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। এ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দ্বিতীয় স্থান অর্জন করে।
বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার। এছাড়া বিইউপির ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সাইন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী এবং শিক্ষার্থীবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান