প্রতিশ্রুতির দশ মাস পরও শেষ হয়নি হাবিপ্রবির প্রধান ফটকের কাজ

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৮:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৫৫
image

প্রতিশ্রুতির দশ মাস পরও শেষ হয়নি হাবিপ্রবির প্রধান ফটকের কাজ নির্ধারিত সময়ের দশ মাস শেষ হয়ে গেলেও শেষ হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(হাবিপ্রবি) প্রধান ফটক (দ্বিতীয় গেইট) নির্মাণের কাজ। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভের। ৭০ লাখ টাকা আনুমানিক ব্যয়ের প্রধান ফটক নির্মাণ প্রকল্পের উদ্বোধন হয়েছিল ২০১৮ সালের ১০ মে। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এক মাস আগেই। কিন্তু ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসে গেলেও এখনও শেষ হয়নি প্রধান ফটক নির্মাণের কাজ।

ফটকটির নকশা ও নামফলক অত্যাধুনিক হওয়ায় ধীরগতিতে কাজ চলার অজুহাত দিয়ে বারবার পাশ কাটানোর চেষ্টা করেছেন দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা।

এ বিষয়ে ফটকটির নকশাকারী আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান এস এম নাঈম হাসান মিথুনের সঙ্গে যোগাযোগ করা হলে নকশা অনুযায়ীই কাজ হচ্ছে বলে তিনি জানান।

ফটকটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান গোপালঞ্জের ‘শরীফ অ্যান্ড সন্স' এর সাথে কথা বলেও একই কথা জানা যায়। বরাদ্ধকৃত অর্থ নিয়ে ঠিকাদারের সঙ্গে ঝামেলা চলার যে অভিযোগ উঠেছে সেটা কেবল বিভ্রান্তি ও অপপ্রচার বলে দাবি তাদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গেটটির ডিজাইনে সামান্য ত্রুটি হয়েছিল। নামফলকটি আটকানোর জন্য স্টিলের যে ট্রাস তৈরি করা হয়েছিল সেটার ওজন ১ হাজার ৫০০ কেজির বেশি হওয়ায় সেটা ব্যবহার করা না করা নিয়ে দ্বিধায় পড়তে হয়। সর্বক্ষণ যানবাহন চলায় সেটা যদি কখনও খুলে পড়ে তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ সমস্যাটি দূর করতেই কাজ শেষ করতে বিলম্বিত হয়েছে।’

তবে ফটকটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম এবং ‘শরীফ অ্যান্ড সন্স’ ঠিকাদার প্রতিষ্ঠানটি জানায়, তারা ইতোমধ্যেই ঢাকা থেকে নামফলকের উপকরণসমূহ কিনেছেন এবং কিছু পরিমানে পার্সেলও করেছেন। নামফলক লাগানো এবং বৈদ্যুতিক সংযোগের দিলেই ফটকটির কাজ শেষ। আর এ মাসেই শেষ হচ্ছে কাজ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের