রুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ৪ নভেম্বর

রাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫৭
image

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল নয়টা থেকে  বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত দুটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে পরীক্ষার ফল।

রুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ৪ নভেম্বর
এদিন সকালে রুয়েট উপাচার্য ড. রফিকুল ইসলাম শেখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
রুয়েটের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে,এবার সর্বমোট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯ হাজার ৬০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী ৪ নভেম্বর প্রকাশ করা হবে। এ বছর রুয়েটের ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। 

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম