রাবি ছাত্রকে মারধরের ঘটনায় কনস্টেবল প্রত্যাহার

রাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২১:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ও শাখা ছাত্রলীগের কর্মী হুমায়ন কবির নাহিদকে মারধরের ঘটনায় মো. নাদিম নামের এক পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

ওসি বলেন, ‘রাতেই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলের কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে নাহিদকে মারধর করে থানা নিয়ে যান কনস্টেবল মো.নাদিম। মারধরের বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা বিনোদপুর গেটে জড়ো হয়ে সেখানে দায়িত্বরত অন্য পুলিশদের আটক করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাহিদকে থানা থেকে ঘটনাস্থলে আনা হয়। পরে পুলিশের সহকারী কমিশনার মাসুদ রানা এ ঘটনার জন্য ক্ষমা চান। তিন দিনের মধ্যে জড়িত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম