দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করল ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

ডুয়েট প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:০৬ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৯:১৪

দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করল ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের অশালীন মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কারের দাবিতে ক্লাশ পরীক্ষা বর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামের সামনে দাবি আদায়ে শিক্ষার্থীরা অবস্থান নেন।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তাজিমুল ইসলাম জানান, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উদ্ভূত সমস্যার সমাধানে শিক্ষার্থীদের কাছ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ক্লাস চলাকালীন সময়ে ডুয়েটের স্থাপত্য বিভাগের সহাকারী অধ্যাপক জোয়ারদার হাফিজ উল্লাহ ও ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অভিযুক্ত দুই শিক্ষককে অ্যাকাডেমিক সকল কার্যক্রম থেক বহিষ্কারসহ ৮ দফা দাবি নিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এদিকে অভিযুক্ত শিক্ষকরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, শিক্ষার্থীরা ভিন্ন কোনও উদ্দেশ্য থেকে এই অভিযোগ এনেছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
খুলনায় হুমকিতে যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হলো, সেটি আবার হুমকিতে চালু
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী