নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কুয়াশা উৎসব

জাককানইবি প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কুয়াশা উৎসব ‘কুয়াশায় সু-আশায় কহ কুশলাদি’ প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবারের মতো কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে গণ-অর্থায়নে আগামীকাল রবিবার ও পরদিন সোমবার (২৯ ও ৩০ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য আয়োজনে থাকছে- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা।

সকলের জন্য উন্মুক্ত উৎসবে দর্শক মাতাবে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তালের পাতায় নকশা এঁকে বিলানো হচ্ছে নিমন্ত্রণ পত্র।

এবারের উৎসবের ব্যয় গান গেয়ে জোগাড় করেছে শিক্ষার্থীরা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত জুলাই যোদ্ধা মিতু
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে