শাবির সমাবর্তনে মূল সনদপত্র বিতরণের সময়সূচি প্রকাশ

শাবি প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৬:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:০২
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণের স্থান ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পযন্ত ও ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নির্ধারিত কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া মূল সনদপত্র সংগ্রহের সময় অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে, অন্যথায় মূল সনদপত্র দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগ প্রশাসনিক ভবন-১ এর ৩০৪ নং কক্ষ থেকে মুল সনদপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া অর্থনীতি বিভাগ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই), ইংরেজি ও বাংলা বিভাগ আইআইসিটি ভবনের গ্যালারি-১ (নিচতলার ডানপার্শ্বে), পলিটিক্যাল স্টাডিজ ও লোকপ্রশাসন বিভাগ একই ভবনের গ্যালারি-২ (নিচতলার বামপার্শ্বে) থেকে সংগ্রহ করতে পারবেন।
নৃবিজ্ঞান ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের শিক্ষার্থী ১২৯ নং কক্ষ (নিচতলা) সমাজকর্ম, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) ও আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা ১৩১ নং কক্ষ (নিচতলা), পরিসংখ্যান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৩২৯ নং কক্ষ (৩য় তলা) থেকে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন।
গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৩৩১ নং কক্ষ (৩য় তলা), সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীরা ৩৩৬ নং কক্ষ (৩য় তলা), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি), ব্যবসায় প্রশাসন (বিবিএ) ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের শিক্ষার্থীরা ৪২৯ নং কক্ষ (৪র্থ তলা) থেকে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন।
এছাড়া সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও  শিক্ষার্থীরা, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা একই ভবনের ৪৩১ নং কক্ষ, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ, সিলেট নার্সিং কলেজ, বেগম রাবেয়া খাতুন নার্সিং কলেজ, নর্থ ইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা একই ভবনের ৪৩৬ নং কক্ষ থেকে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের