প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২০, ১৬:৩২আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১৬:৫৫
image

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। জবির ৬ অনুষদে সর্বোচ্চ ফলাফলধারীরা পাচ্ছেন এ পদক। রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম হোসেন, কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক, ব্যবসায় অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইন অনুষদের আইন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, ‘অনুষদভিত্তিক ফলাফলের জন্য ৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন। শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতেই ইউজিসি ২০০৬ সাল থেকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে আসছে। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর নাম রয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম