সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সোমবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।  কার্যনির্বাহী কমিটি ২০২০ এর নির্বাচনে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মাসুদুর রহমান পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী সাদা দলের প্রার্থী ড. মুক্তার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে ড. সানজিদা পারভীন, কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে ড. মোস্তফা সামছুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে শহীদুল্লাহ কায়সার, সদস্য পদে ১৩৭ ভোট পেয়ে ড. নূর হোসেন মিয়া প্রথম, ১৩৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান দ্বিতীয়, ১৩০ ভোট পেয়ে ড. তরিকুল আলম তৃতীয়, ১২৭ ভোট পেয়ে ড. এ এফ এম সাইফুল ইসলাম চতুর্থ, ১১৬ ভোট পেয়ে ড. জীবন কৃষ্ণ সাহা পঞ্চম ও ৮৯ ভোট পেয়ে ডা. জামাল উদ্দিন ভূঁইয়া ষষ্ঠ নির্বাচিত হয়েছেন।
সোমবার বেলা ২ ঘটিকা থেকে কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. স্নেহাংশু শেখর চন্দ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. নাজমুল হক ও ড. মোহাম্মদ আবু জাফর বেপারী। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে গণনা করে রাত সোয়া ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে কমিশন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান