রাবি শিক্ষকের উদ্যোগে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২০:৫২আপডেট : ৩০ মার্চ ২০২০, ২০:৫৪
image

করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনুর উদ্যোগে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় পরীক্ষামূলকভাবে তিনি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। ‘জুম ক্লাউড মিটিং’ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত এ পাঠদান কর্মসূচিতে বিভাগের চতুর্থ বর্ষের ৬০ শতাংশের অধিক শিক্ষার্থী যুক্ত ছিলেন।

রাবি শিক্ষকের উদ্যোগে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু
অধ্যাপক শাহ্ আজম শান্তনু জানান, হঠাৎ করে করোনাভাইরাসের কারণে সমগ্র পৃথিবী অনেকটা স্থবির হয়ে পড়েছে। সামাজিক দূরত্বের জন্য শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নিসঙ্গতা ও হতাশা তৈরি হতে পারে। শিক্ষার্থীরা যাতে একাকিত্ব ও হতাশায় না ভোগে, পাশাপাশি একাডেমিক কার্যক্রমটাও চালিয়ে যেতে পারে সেই চিন্তা থেকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করেছেন। অধ্যাপক শান্তনু বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি পরিচালনা করছি। শিক্ষার্থী সংখ্যা প্রথম দিনে ৬০ শতাংশের উপরে ছিল। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ধীরে ধীরে এটি আরও বৃদ্ধি পাবে।’ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনালাইন পাঠদান কার্যক্রম চালু করা উচিৎ বলেও মনে করেন অধ্যাপক শাহ্ আজম শান্তনু।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের