১ জুন থেকে সীমিত পরিসরে খুলছে রাবি

রাবি প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৮:১৫আপডেট : ৩১ মে ২০২০, ১৮:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়

আগামী ১ জুন থেকে সীমিত পরিসর খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শনিবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সীমিত পরিসরে আগামী ১ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময়  প্রশাসন ভবনের গুরুত্বপূর্ণ কিছু শাখা যেমন- উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ দফতর, হিসাব শাখা, প্রকৌশল শাখা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে সচল করা হবে। সেক্ষেত্রে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অফিসে লোকবল কম থাকবে।’

কোনও বিভাগ, অনুষদ বা হলের অফিস খোলা থাকবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম