কুবিতে আইটি সোসাইটির নতুন কমিটি

কুবি প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৯:০০আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক সংগঠন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি' নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৭ জুন) সোসাইটির ফেইসবুক পেইজে লাইভের মাধ্যমে এই কমিটি ঘোষিত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ১২ তম ব্যাচের মুহাম্মাদ রাশেদুল হাসান৷ বিগত কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহমিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক  শিহাব উদ্দিন সোসাইটির ফেইসবুক পেইজ থেকে লাইভের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন। লাইভে অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক রাকিব হাসান এবং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ মাখদুম উল্লাহ।
ফাহমিদ হাসান অনিক বলেন, ‘বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে প্রায় তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ। কিন্তু তথ্য প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যেখানে আপনি ঘরে বসে প্রায় শতভাগ কাজ অনলাইনে চালিয়ে যেতে পারবেন। সোসাইটির কার্যক্রমকে বেগবান করার জন্য আমরা অনলাইনেই নতুন কমিটি ঘোষণা করেছি। আমরা চেষ্টা করেছি যোগ্যতা ও কাজের ভিত্তিতে নতুন কমিটি সাজাতে। নতুনদের জন্য শুভকামনা।’
কমিটিতে পদপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ (ইংরেজি-১১), রাকিব মিয়া (সিএসই-১১) এবং শাহাদাত হোসাইন (আইন-১১)। যুগ্ম সাধারণ সম্পাদক আকিব হাসান (আইসিটি-১২), নাজমুল আলম হৃদয় (প্রত্নতত্ত্ব-১২)। সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাইম ( আইসিটি-১২), আসমা আক্তার মুক্তা ( নৃবিজ্ঞান-১২), ফরহাদ আহমেদ (আইসিটি -১২)। যোগাযোগ ও মিডিয়া সম্পাদক আল আমিন ( এমসিজে-১১)।
অর্থ সম্পাদক অর্পিতা সাহা (আইসিটি -১২)। দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন জেরিন (আইসিটি-১২) প্রচার সম্পাদক মেহেনিগার আলম (আইসিটি-১৩)। এছাড়া কার্যকরী সদস্য পদে আরও ছয়জনকে নির্বাচিত করা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি