রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৩৩ কোটি টাকার বাজেট পাস

রাবি প্রতিনিধি
২৯ জুন ২০২০, ১৩:২৮আপডেট : ২৯ জুন ২০২০, ১৩:৫৬
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ৪৩৩ কোটি টাকার বাজেট পাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৯৯ তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। এবার বাজেটে গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে মোট বাজেটের ১.১৫ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
বেতন ভাতা খাতে ২৭৭ কোটি ৫৭ লাখ টাকা, পণ্যসেবা  সহায়তায় ৬৭ কোটি টাকা, পেনশন বাবদ ৬৪ কোটি টাকা, গবেষনায় ৫ কোটি, অন্যান্য ৫ কোটি এবং মূলধনে যুক্ত হবে ১৪ কোটি ৪০ লাখ টাকা। 
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল আরিফ। তিনি বলেন, ‘সিন্ডিকেটে সবমিলিয়ে ৪৩২ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার বাজেট পাস হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতর সূত্রে জানা যায়, আগের বছরের ৮ কোটি ৫৭ লাখ টাকার সম্পূরক মিলিয়ে সংশোধিত বাজেটের পরিমাণ ৪৩২ কোটি ৯২ লক্ষ টাকা যা আগে ছিল ৪২৪ কোটি ৩৫ লাখ টাকা। 
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে রাবির বাজেট ছিল ৪২৪ কোটি ১৫ লাখ টাকা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের