জবির যৌন নিপীড়ক শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৮

যৌন নিপীড়নের অভিযোগে লঘুদণ্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনে অংশ নেন তারা। এসময় তারা অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবি জানান।

জবির যৌন নিপীড়ক শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, যেহেতু তাকে শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ অভিযোগের সত্যতা রয়েছে। তাই এ ধরনের লোক দেখানো শাস্তি হাস্যকর। অবিলম্বে যৌন নিপীড়ক আব্দুল হালিম প্রামাণিককে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে। অন্যথায় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, ২০১৭ সালে জবির নাট্যকলা বিভাগের শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন দুই শিক্ষার্থী। এ ঘটনায় দুই দফা তদন্তের পর ২০১৮ সালে ৭৭তম সিন্ডিকেট সভায় তাকে তিরস্কার ও দুই বছরের জন্য পদোন্নতি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু ভুক্তভোগী ছাত্রী এমন শাস্তিতে অসন্তুষ্ট জানিয়ে উপাচার্য বরাবর চিঠি দিলে ফের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ চলতি বছর ৭ সেপ্টেম্বর ৮২তম সিন্ডিকেটে তাকে লঘু শাস্তি দেওয়া হয়। তবে তদন্ত কমিটির অস্পষ্ট বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন সিন্ডিকেট সদস্যরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম