চবি শিক্ষকের বাসায় ভাড়াটিয়া ছাত্রীদের আসবাব চুরি, দায় বিড়ালের!

চবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৮:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:০৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের বাসায় ভাড়াটিয়া ছাত্রীদের জামাকাপড়সহ বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাসায় এই চুরির ঘটনায় বিড়ালের উপর দায় চাপিয়েছেন অভিযুক্ত শিক্ষক। এমনকি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো শিক্ষার্থীদের হয়রানি করেছেন তিনি। 

আব্দুল মুক্তাদিরের বাসা

এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীরা প্রক্টর বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনেকগুলা অভিযোগ ছিল। আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করছি। আশা করি দ্রুত আমরা সমাধান করতে পারবো।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘করোনার ছুটিতে বাড়ি চলে যাওয়ার দীর্ঘদিন পর দরকারী জিনিসপত্র নেওয়ার জন্য কুমিল্লা থেকে ক্যাম্পাসে আসি। কিন্তু বাসায় ঢুকতে চাইলে বাসা মালিক মুক্তাদির বকেয়া উসুল করিয়ে প্রায় এক ঘন্টা পর বাসায় ঢুকতে দেয়। এ সময় ৪০ শতাংশ ভাড়া মওকুফের নোটিশ তিনি মানেননি।’ 

তারা বলেন, ‘আমরা যাওয়ার সময় আমাদের বিছানা ও জিনিসপত্র সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। কিন্তু গতকাল এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাসার সিলিংফ্যান, মাল্টিপ্লাগ, ছাতাসহ আরও অনেক ব্যবহারের জিনিস আমরা আসার পর খুঁজে পাচ্ছি না। এ নিয়ে আমরা তাৎক্ষণিক বাড়িওয়ালাকে জানালে উনি বললেন এসব বিড়ালের কাজ। অথচ বাসার দরজা জানালা সবকিছু বন্ধ ছিল৷ বিড়াল প্রবেশের প্রশ্নই আসে না।’

অভিযুক্ত সাবেক চবি শিক্ষক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

এর আগে বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ছাত্রীদের হয়রানির অভিযোগে আলোচনায় এসেছিলেন আব্দুল মুক্তাদির। গত ৬ জুলাই  রাতে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী ওই বাসায় প্রবেশ করতে চাইলে তাদেরকে ছুরি নিয়ে ধাওয়া করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করলে প্রক্টরিয়াল বডি বিষয়টি মিটমাট করেন। এছাড়া গত বছর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় বাসায় ভর্তি পরীক্ষার্থীদের আশ্রয় দিলেই জনপ্রতি ৫০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
চট্টগ্রামের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে কারা?
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
নায়ক নয়, নেতা বিজয়কে জন্মদিনে শুভেচ্ছা কীর্তির
কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক
কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
গরিবের অল্প টাকার ওপর সরকারের নজর বেশি 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা