ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০

উত্তরের হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে জনজীবনে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, দিনে প্রখর রোদ ও গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ব্যবধানের কারণে ভোররাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

সরেজমিনে জেলার সদর, আটোয়ারি ও বোদা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা ভেদ করে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক।

বোদা উপজেলার এক স্থানীয় ব্যবসায়ী শহিদুল হক বলেন, ‘দিনের বেলা রোদের তাপে বেশ গরম লাগে, তখন বোঝাই যায় না যে শীত পড়েছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে। বিশেষ করে ফজরের সময় বাড়ি থেকে বের হলে বেশ শীত লাগে।’

অন্যদিকে, আটোয়ারি উপজেলার ভ্যানচালক শরিফুল ইসলাম বলেন, ‘ভোরে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যায় না। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় হাত-পা ঠান্ডা হয়ে আসে। তাই সকালের দিকে রিকশা-ভ্যান চালাতে একটু কষ্ট হচ্ছে।’

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’

/আরএইচ/
সম্পর্কিত
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
সর্বশেষ খবর
বছর শেষে ভ্রমণে দিল্লিকে টপকে শীর্ষে বেঙ্গালুরু
বছর শেষে ভ্রমণে দিল্লিকে টপকে শীর্ষে বেঙ্গালুরু
চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত
চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস