শাবি প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

শাবি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৮:০২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ওয়েবসাইটের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবি প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনকালে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সাফল্যের দিক থেকে দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। আমাদের এ অর্জনসমূহ দেশবাসীর কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা। ডিজিটাল বাংলাদেশে সর্বপরিসরে যেভাবে প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে তার অংশ হিসেবে শাবি প্রেসক্লাবের অত্যাধুনিক ওয়েবসাইট তৈরি করা প্রশংসার দাবি রাখে।’ তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান করেন।

এসময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদ, কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী, দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ, কার্যকরী সদস্য জি এম ইমরান হোসেন, নাজমুল হুদা, আব্দুল্লা আল মাসুদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন