জাবি পড়ুয়া নিখোঁজ সন্তানের সন্ধানে মায়ের সংবাদ সম্মেলন

জাবি প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১৮:৩৯আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জাহিদ হাসান রাজুকে ‘নিখোঁজ’ দাবি করে তাকে ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার ও রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। সেখানে ওই শিক্ষার্থীর মা আকলিমা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, গত ২৪ জুন থেকে আমার ছেলে নিখোঁজ রয়েছে। সেদিন ঢাকার মিরপুরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে সে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন তখন থেকেই বন্ধ ছিলো। অনেক খোঁজার পরও তাকে না পাওয়ায় ২৬ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যেটির নম্বর ২৩৯২। পরে থানায় একটি অভিযোগও দায়ের করেছি আমরা। কিন্তু এখনও পুলিশ আমাদেরকে তার বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি।

তিনি বলেন, গত ২৬ তারিখ সকালে একটি নম্বর থেকে কল করে ছেলেকে ছেড়ে দেওয়া হবে বলে এক লাখ টাকা দাবি করা হয়। পরে জাহিদের নিজ ফোন নম্বর থেকে ফোন করে আবার ৫০ হাজার টাকা দাবি করা হয়। পুনরায় ৩০ হাজার টাকা দাবি করে একটি নগদ অ্যাকাউন্টের নম্বর পাঠানো হয়। সেখানে ১৩ হাজার টাকা পাঠালে তাদের সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায়। এভাবেই আমরা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছি। জাহিদকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

নিখোঁজ জাহিদের স্ত্রী হাফসা আক্তার বলেন, গত ২৪ জুন সন্ধ্যায় আমার সঙ্গে জাহিদের কথা হয়েছিলো। এরপর থেকে তার সঙ্গে আর কথা হয়নি। ওইদিন রাতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। রাত ১২টার দিকে রুমমেট মিজানুর রহমানকে ফোন দিলে বাসায় ফেরেননি বলে জানান।

জাহিদ

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, নিখোঁজ জাহিদ হাসানকে উদ্ধার করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। গতকাল (মঙ্গলবার) আমরা একটা সংবাদ পাই, মৌলভীবাজারে তাকে পাওয়া গেছে সে অনুযায়ী অভিযান পরিচালনা করি। কিন্তু হদিস পাওয়া যায়নি! তার পরিবারের দাবি, ২৬ জুন তার ফোন থেকে কল এসেছে কিন্তু এর সত্যতা আমরা পাইনি। তার ফোন সর্বশেষ চালু ছিলো ২৪ তারিখেই। এরপর থেকে আর কোনও তথ্য আমরা পাচ্ছি না।

সংবাদ সম্মেলনে জাহিদের মা, স্ত্রী, কন্যা ও তার স্ত্রীর বড় ভাই উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক সুবর্ণা কর্মকার ও সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।

জাহিদ হাসান রাজুর বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা থানার দক্ষিণ গোলবুনিয়া গ্রামে। টিউশনের সুবিধার্থে রাজধানীর মিরপুরে মেসে ভাড়া থাকতেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের