রামেবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য মাসুম হাবিব আর নেই

রাজশাহী প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ০০:২৪আপডেট : ৩০ জুলাই ২০২১, ০০:২৪

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মাসুম হাবিব মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, ডা. মাসুম হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামেবির কর্মকর্তা-কর্মচারীরা। তারা মরহুমের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ডা. মাসুম হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য নিয়োগ পেয়ে ২০১৭ সালের ৩০ এপ্রিল থেকে ২০২১ সালের ২৯ এপ্রিল দায়িত্বে ছিলেন।

/এএম/
সম্পর্কিত
বাবার দাফন শেষে বাড়ি ফেরার পথে পেলেন মেয়ের মৃত্যুর সংবাদ
এই মৃত্যুই কী ‘নীল মৃত্যু’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ
চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব চরমে: ভাঙচুর ও দখলের পাল্টাপাল্টি অভিযোগ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড