হাবিপ্রবির স্থগিত পরীক্ষা কাল বুধবার থেকে অনলাইনে শুরু

হাবিপ্রবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১৮:২৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৮:২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থগিত পরীক্ষা আগামীকাল বুধবার (৪ আগস্ট) থেকে অনলাইনে শুরু হচ্ছে।

গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিলে স্থগিত পরীক্ষাগুলো ৪ আগস্ট থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে গত ১৪ জুলাই হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ডিন ও অনলাইন পরীক্ষার নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, 'সেশনজট কমানোর জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের দুটি অ্যাপ ব্যবহার করে পরীক্ষায় অংশ নিতে হবে। তাদের অনলাইন পরীক্ষা সহজ করতে ইতোমধ্যে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আমার অনুষদসহ অন্যান্য অনুষদেও ইতিমধ্যে অনলাইনে কুইজ, মিড ও ডেমো পরীক্ষার আয়োজন করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা ভীতি দূর হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের  ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, 'গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে স্থগিত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল থেকেই স্ব স্ব অনুষদগুলো তাদের স্থগিত পরীক্ষা অনলাইনে নিতে পারবে। গত ১৯ জুলাই অনলাইনে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। সেই নীতিমালার আলোকেই পরীক্ষাগুলো নেওয়া হবে'।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত ২১ জুন হাবিপ্রবির শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর গত ৪ জুলাই এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ডিনদের এক সপ্তাহের মাঝে অনলাইন পরীক্ষার খসড়া নীতিমালা দিতে অনুরোধ করেন উপাচার্য। এরপর ৭ জুলাই ডিনদের সমন্বয়ে গঠিত অনলাইন পরীক্ষা সংক্রান্ত উপকমিটি একটি খসড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেয়। সেই খসড়ার আলোকেই বিশ্ববিদ্যালয়ের ৫৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অনলাইন পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম