জাবি শিক্ষার্থী বনীকে কিছু তথ্যের জন্য আনা হয়েছে: র‌্যাব 

জাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪

রাতে ছাত্রাবাস থেকে তুলে আনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী আমিন ফকির র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেফাজতে রয়েছেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘বনী আমিন র‌্যাব হেফাজতে আছেন। কিছু তথ্য নেওয়ার জন্য তাকে আনা হয়েছে।’

তিনি আরও জানান, ‘বনী আমিনের বাবা আসবেন। তিনি আসলে আগামীকাল বৃহস্পতিবার বিষয়টি মীমাংসা করতে পারি।’

বনী আমিনের বাবা আব্দুল জলিল মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে কোথায় আছে এখনও জানি না। শুনেছি র‌্যাব তাকে ধরে নিয়ে গেছে।’

র‌্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত র‌্যাব বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে র‌্যাব পরিচয়ে কয়েকজ ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন সহপাঠীরা।

/এসএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের