রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ৬৯৩ জন

রাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৬:৫০আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:৫০

শান্তিপূর্ণভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ৮৯ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফজলুল হক জানান, ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ছয় হাজার ৩৭৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ হাজার ৬৮৩ জন। ৬৯৩ জন পরীক্ষা দিতে আসেননি। এই হিসাবে উপস্থিতির হার ৮৯.১৫ ও অনুপস্থিতির হার ১০.৮৫ শতাংশ।

আগামী ৯ অক্টোবর (শনিবার) ‘চ’ ইউনিটে এক হাজার ৫৭৭ জন সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশ নেবেন। অন্যদিকে ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘গ’ ইউনিটে এক হাজার ৮২৪ ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ১২ হাজার একজন অংশ নেবেন।

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম