৯ অক্টোবর খুলছে ইবির হল

ইবি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ২১:০৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২১:০৫

আগামী ৯ অক্টোবর (শনিবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খুলছে। কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। একইসঙ্গে আগামী ২০ অক্টোবর (বুধবার) থেকে সশরীরে ক্লাস চালু হবে।

সোমবার (৪ অক্টোবর) জরুরি সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘’৯ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। শুধু আবাসিক কার্ডধারী ও কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকছে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধাসমূহও চালু করা হবে।’

সভায় উপাচার্যের সভাপতিত্বে উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্যরা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, আজ বেলা ১১টায় আবাসিক হলগুলো খোলা ও ক্লাস যথারীতি চালুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য হলগুলো পরিদর্শন করেন।

রবিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হলের প্রভোস্টদের সঙ্গে আবাসিক হলগুলো খোলার বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় শুধু আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা, হলে কোনোভাবেই গণরুম না রাখা, যাদের শিক্ষা জীবন শেষ, তারা কোনোভাবেই যেন হলে থাকতে না পারে ও কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের হলে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া হল খোলার আগে ও পরে সার্বক্ষণিক প্রভোস্টসহ হাউজ টিউটরদের হলে অবস্থানের বিষয়ে মতামত দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম